শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিসারাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এক সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সভাটি সঞ্চালনা করেন।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী রোববার (৩১ আগস্ট) বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন।

পরদিন ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিনে সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ঐদিন দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হবে। সমসাময়িক বিষয় নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে ঢাকাসহ দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিআরএসটি/এসএস

Related posts

থাই প্রধানমন্ত্রীর পদ থেকে সিনওয়াত্রাকে অপসারণ করলো আদালত

News Desk

নির্মাতা রাজীবকেই বিয়ে করছেন মেহজাবীন, ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতা

brs@admin

দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: আহমেদ আযম

News Desk

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

News Desk

সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: হাসনাত আব্দুল্লাহ

News Desk

প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

News Desk
Translate »