শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

২১ আগস্ট গ্রেনেড হামলা: বৃহস্পতিবার আসামিপক্ষের ফের আপিল শুনানি

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামিপক্ষের দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। বুধবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে এ মামলার শুনানি হয়।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ।

গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেয়া হয়।

বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

News Desk

জাতীয় স্বার্থে বিএনপি ঐকমত্যকে গুরুত্ব দেবে: আমীর খসরু

brs@admin

শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত ২

brs@admin

অসাধু চক্রের হাত ঘুরে ৬৯০ টাকার গ্যাস ১৫০০ টাকায় বিক্রি!

brs@admin

তিন জেলায় এনসিপির পদযাত্রা স্থগিত

News Desk

ঈদে মিলাদুন্নবী: চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২

News Desk
Translate »