শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জেলা স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, জেলা হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি সভাপতিত্বে ও সদস্য সচিব মো. তহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, আসাদুজ্জামান লিটু, আখতারুজ্জামান সুমন, আল আমিন মুন্সী প্রমুখ।

বক্তারা বলেন, “আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয়।” তারা রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে নেতৃবৃন্দ মরহুম জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবর-এর কবর জিয়ারত করেন।
বিআরএসটি/এসএস

Related posts

‘মানুষের হাড়’ দিয়ে তৈরি মাদকসহ শ্রীলঙ্কায় আটক ব্রিটিশ নারী

brs@admin

ডা. জুবাইদা রহমানের আপিলের রায় আজ

brs@admin

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

brs@admin

‘সবাই সবার কর্মফল ভোগ করবে’

News Desk

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু

News Desk

১৩২ ঘণ্টার বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ

News Desk
Translate »