BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

ঢাকা মেডিকেলে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির মৃত্যু

কিরণ পরিতোষ চন্দ্র (৫০) নামে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী তোফায়েল জানান, সকালের দিকে পরিতোষ হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিতোষের হাজতি নম্বর ২৪০৯৫/২৫। তার বাবার নাম শ্রী যগেন্দ্র চন্দ্র সূত্রধর। তবে তিনি কী মামলায় কারাগারে ছিরেন তা জানাতে পারেননি তোফায়েল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

News Desk

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

News Desk

একনেকের বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

brs@admin

বাংলাদেশে আব্দুল কালাম, ভারতে ‘নেহা কুমারী’ নামে থাকছেন ২৮ বছর ধরে

News Desk

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র

brs@admin

বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ, যুগান্তরের সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ

News Desk