17.4 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

চাহিদা-প্রাপ্তিতে জ্যোতিদের পার্থক্য

সামনে নারী ওয়ানডে বিশ্বকাপ। হাতে এক মাসের বেশি সময় রয়েছে। দলগুলো ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারত-অস্ট্রেলিয়ার মতো দল সিরিজ খেলারও ব্যবস্থা করেছে। নিগার সুলতানা জ্যোতিদের সামনে সে সুযোগ নেই। তবু বসে নেই বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা।

বিকেএসপিতে গতকাল শুরু হয়েছে তিন দলের উইমেনস চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট। তবে নিজেদের মধ্যকার খেলায় আলো কাড়ার মতো পারফরম্যান্স করতে পারেননি ব্যাটাররা।

নারী সবুজ দল, লাল দল ও পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের এই টুর্নামেন্টে গতকাল উদ্বোধনী ম্যাচে দেখা গেছে রানখরা। পুরো ম্যাচে জ্যোতি ছাড়া আর কোনো ব্যাটার পারেননি বড় ইনিংস খেলতে। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৭.৪ ওভারে মাত্র ১৪৪ রানে শেষ হয় লাল দলের ইনিংস।

জবাবে সবুজ দল ৪০.১ ওভারে ১১২ রান করে অলআউট হয়। ম্যাচটিতে জ্যোতি ১৩১ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ফারজানা হক। বাকি কোনো ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং দেখা যায়নি।

বল হাতে অনেকেই ভালো করেছেন। লাল দলের মারুফা আক্তার ও ফাহিম খাতুন নেন ৪টি করে উইকেট। সবুজ দলের নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ২টি করে উইকেট পেয়েছেন। আজ এই টুর্নামেন্টের কোনো ম্যাচ নেই। আগামীকাল মুখোমুখি হবে নারী লাল দল ও পুরুষ অনূর্ধ্ব-১৫ দল।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড

News Desk

সিইসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

News Desk

আইপিএলের টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হার দেখলো মুম্বাই

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

News Desk

অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের বৈধতা নিয়ে রিট

News Desk

জুলাই সনদে স্বাক্ষর করা না করা দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

News Desk
Translate »