29.4 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

ইন্দুরকানীতে দুই ডাকাত গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষীদিয়া বাড়ৈখালি গ্রামে সিআইডি ও থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাতে স্থানীয় জাহিদুল ইসলাম হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইব্রাহিম হোসেন (২৬)। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা গ্রামের শরীফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় ডাকাতির মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এসব অপরাধের পেছনে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃতদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বাড়ির মালিক জাহিদুল ইসলাম হাওলাদারের গতিবিধিও স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরেই সন্দেহজনক বলে দাবি করা হয়েছে।

ইন্দুরকানী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বাড়ির মালিক জাহিদুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ফ্রান্সে ছুটি বাতিলের সিদ্ধান্তে তোলপাড়, সরকার পতনের শঙ্কা

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘের দুই আবাসিক সমন্বয়কারীর বৈঠক

News Desk

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে কানাডা

News Desk

লুকানো নয়, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন উপহার দিতে চাই

News Desk

মুক্ত সাংবাদিকতা নিশ্চিতে কমিশন গঠন করবে বিএনপি

News Desk

আ স ম ফিরোজসহ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা

News Desk
Translate »