20.3 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু

শেরপুর জেলার ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ (১৬ আগস্ট) সকাল ১১টায় ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী (৮০) জুলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টায় শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহনের (রেজি : নং ঢাকা মেট্রো-জ -১৪-২১৩৯) একটি বাস উপজেলার জোলগাঁও এলাকায় পথচারী আশরাফ আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার দায়ে নৌকাসহ তিন জেলে আটক

News Desk

কক্সবাজার উপকূলের নিম্নাঞ্চল এখনও প্লাবিত

News Desk

যাদের কোরবানি কবুল হয় না

brs@admin

নাইজারে হামলায় ১০ সেনা নিহত, আহত ১৫

brs@admin

নির্বাচন সামনে রেখে তথ্য সেল গঠন করা হবে’ : তথ্য সচিব

News Desk

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা

brs@admin
Translate »