শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে বাবু প্রামানিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমির এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু প্রামানিক সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত শমসের প্রামানিকের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাবু প্রামানিক বাড়ি থেকে বেরিয়ে যান। গ্রাম থেকে কিছু দূরে রানীনগর রেলওয়ে স্টেশনে। সেখানে ট্রেনে কাটা পড়ে মারা যান। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে আসে।

রানীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল খালেক বলেন, তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি যাচ্ছিল। এ সময় সকাল সাড়ে ৮টার দিকে বাবু প্রামানিক রেললাইন পার হওয়ার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রানীনগর রেলওয়ে স্টেশনের উত্তরপাশে আসলে বাবু প্রামানিক নামে ওই ব্যক্তি অসাবধানতাবসত রেললাইন পার হচ্ছিলেন। স্থানীয়রা তাকে অনেকবার ডাকলেও তিনি কর্ণপাত করেননি। এতে রেললাইনে কাটা পড়ে তিনি মারা যান। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছে।
বিআরএসটি/এসএস

Related posts

ত্যাগীদের মূল্যায়ন চেয়ে বিএনপির একাংশের র‌্যালি 

News Desk

চীন সফর অত্যন্ত সফল হয়েছে : মির্জা ফখরুল

brs@admin

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২

brs@admin

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপান

brs@admin

আজ জুলাই শহীদ দিবস, রাষ্ট্রীয় শোক পালন

News Desk

ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি

News Desk
Translate »