26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরানে বন্দুকযুদ্ধে পুলিশ সদস্য নিহত

ইরানের অস্থিতিশীল দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। একটি জিহাদি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। সংবাদ সংস্থাগুলো শনিবার এ খবর জানিয়েছে।

এই সংঘর্ষটি ঘটেছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে, যা দেশটির অন্যতম দরিদ্র এলাকা এবং যেখানে নিরাপত্তা বাহিনী ও বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী, সুন্নি চরমপন্থী গ্রুপ ও মাদক পাচারকারীদের মধ্যে নিয়মিত সহিংসতা ঘটে থাকে।

এ ছাড়া প্রদেশটিতে বড়সংখ্যক বেলুচ জনগোষ্ঠী বাস করে, যারা মূলত সুন্নি মুসলিম, যা ইরানের শিয়া সংখ্যাগোষ্ঠীর থেকে আলাদা।

সংবাদ সংস্থা ফারস পুলিশকে উদ্ধৃত করে বলেছে, ‘ইরানশাহর পুলিশের সঙ্গে সশস্ত্রদের মধ্যে বন্দুকযুদ্ধের সময় একজন সদস্য আহত হন এবং আরেকজন নিহত হন।’

সংবাদ সংস্থা ইসনাও একই প্রাণঘাতী বন্দুকযুদ্ধের খবর দিয়েছে। ফার্স আরো জানিয়েছে, বন্দুকযুদ্ধের সময় হামলাকারীরা আহত হয়, ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় এবং পুলিশ তাদের অনুসরণ করছে।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্নি জিহাদি গ্রুপ জইশ আল-আদল (বিচার বাহিনী) এ হামলার দায় স্বীকার করে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সীমান্তের পার্শ্ববর্তী এলাকা থেকে পরিচালিত এই গ্রুপ সিস্তান-বেলুচিস্তানে একাধিক হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই গ্রুপের এক হামলায় রবিবার সিস্তান-বেলুচিস্তানে আরো এক পুলিশ সদস্য নিহত হন। তার আগে ২৬ জুলাই একই প্রদেশের একটি আদালত ভবনে জইশ আল-আদলের হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

নুরের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা

News Desk

সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ, নিহত ৪১

brs@admin

পুতিনের মাথার ওপর বোমারু বিমান উড়াল যুক্তরাষ্ট্র

News Desk

চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News Desk

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব, মিয়ানমারকে ঘিরে নতুন আহ্বান

News Desk

রমনার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল বহিষ্কার

News Desk
Translate »