31.8 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : ফারুক

জনগণের বহু আকাঙ্ক্ষার এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ভোট নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো ষড়যন্ত্র করলে বিএনপি নয়, দেশের জনগণই তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কর্মজীবী দলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ৫ আগস্ট রক্ত দিয়ে যারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে অনেকে নতুন রাজনীতি শুরু করেছে। ভোটের অধিকারের জন্য ১৬ বছর দেশের মানুষ অপেক্ষা করেছে। কিন্ত স্বাধীনতা বিরোধীরা মানুষের ভোটাধিকার নষ্টের জন্য পিআর পদ্ধতি চাইছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সরকার একটি সুষ্ঠু ও স্বচ্ছ নিবার্চন উপহার দিতে না পারলে, তার নাম ইতিহাসে কলঙ্কিত ভাবে লেখা থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

তালিকায় যুক্ত হবে আরও ৫ পণ্য

News Desk

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

brs@admin

দেশে আজ থেকে চালু হলো ‘গুগল পে’

brs@admin

ড. ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন

News Desk

ভারতে পাচার হওয়া বাংলাদেশি তরুণী উদ্ধার, ৩ পাচারকারী গ্রেফতার

News Desk

১২ অক্টোবর রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

News Desk
Translate »