21.4 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না : ডা. জাহিদ

ধমক দিয়ে নির্বাচনের অভিযাত্রা দাবিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি করেছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নবনির্বাচিত ড্যাব নেতৃবৃন্দকে নিয়ে বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় সাংবাদিকদের ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কেউ কেউ নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি করছেন। এমন বক্তব্যের মধ্য দিয়ে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, যারা ধমক দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা জনগণের কথা ভাবেন না। একক গোষ্ঠীর আন্দোলনে নয়, ঐক্যবদ্ধ ছাত্র-জনতার আন্দোলনেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল।
বিআরএসটি/এসএস

Related posts

নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী

brs@admin

হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে কারাদণ্ড

News Desk

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত

News Desk

তিস্তার পানি বিপদসীমার ওপরে

News Desk

জাতীয় সমাবেশে যে ৭ দাবি জানাবে জামায়াত ইসলামী

brs@admin

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

brs@admin
Translate »