20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সচিবালয়ের নিরাপত্তা জোরদারে নির্দেশনা

দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারকরণে ৭ জরুরি নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন।

নির্দেশনাগুলো হলো- : 

(১) বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে কোনও ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ করা হলো।

(২) সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনও সভা/সমাবেশ বা কোনও পেশাগত সংগঠন/সমিতির সভা/সম্মেলন/বৈঠক করা যাবে না।

(৩) সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাফতরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

(৪) সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনও ছুটির দিনে সচিবালয়ের অভ্যন্তরে দাফতরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

(৫) সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে।

(৬) সচিবালয়ের অভ্যন্তরের কোনও ভবন বা প্রাঙ্গণে কোনওরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না।

(৭) সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি/ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবেন।

বিআরএসটি/এসএস

Related posts

ঢাকায় ফ্রান্সের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু

News Desk

সারজিসের বিরুদ্ধে করা মামলার তদন্তে সিআইডি

News Desk

নোয়াখালীতে সড়ক দুঘটনায় নিহত ৬

News Desk

বেসরকারি হাসপাতাল নিয়ে পরীমণির ক্ষোভ

News Desk

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

brs@admin

ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

News Desk
Translate »