15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

রাজধানীর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা ঘিরে আবারও সংঘর্ষ

মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সন্ত্রাসীদের দু’পক্ষে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) দুপুরের দিকে হয় এ সংঘর্ষ হয়।

এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় কিছু সময় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। এসময়, কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।

এর আগে, রোববার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘাতে এক নারী আহত হন।

গত শুক্রবার, জুমার নামাজের পরও মাদক কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।
বিআরএসটি/এসএস

Related posts

ইসরায়েলি হামলায় ১১ জন মন্ত্রী নিহত, নিশ্চিত করল হুথিরা

News Desk

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা

News Desk

আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই

News Desk

ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত

brs@admin

পরিবহন ধর্মঘট সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল

News Desk

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার

brs@admin
Translate »