30.6 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

বিমান থেকে ত্রাণ মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত

গাজায় চলমান যুদ্ধের মধ্যে বিমান থেকে ফেল খাদ্যসহায়তাছে বিভিন্ন দেশ ও সংস্থা। শনিবার (৯ আগস্ট) মধ্য গাজার নেটজারিম করিডোরের কাছে এই সহায়তার একটি বাক্স মাথায় পড়ে নিহত হয়েছেন ১৫ বছরের মুহান্নাদ জাকারিয়া ঈদ।

আলজাজিরা যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, মুহান্নাদের নিথর দেহ ঘিরে স্থানীয়রা জড়ো হয়েছেন। কেউ কেউ তাকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু তার মুখ রক্তে ভেসে যাচ্ছিল। অন্য এক ফুটেজে দেখা যায়, ভাই তাকে স্থানান্তর করছেন এবং নুসাইরাতের আল-আওদা হাসপাতালে বাবা তার মৃতদেহ আঁকড়ে ধরে কান্না করছেন।

ভাই রয়টার্সকে জানান, দুর্ভিক্ষ ও কঠিন পরিস্থিতির মধ্যে মুহান্নাদ সাহায্য নিতে গিয়েছিল, কিন্তু বিমান থেকে ফেলা একটি বাক্স সরাসরি তার মাথায় পড়ে মৃত্যু হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাহায্যের নামে বাচ্চাদের হত্যা করা হচ্ছে, কেউ আমাদের অনুভব করে না।”

জাতিসংঘ বহুবার সতর্ক করে বলেছে—বিমান থেকে ত্রাণ ফেলা বিপজ্জনক, অকার্যকর ও ব্যয়বহুল। তারা ইসরায়েলকে স্থলপথে অবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানিয়েছে।

গাজা সরকারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে বিমান থেকে ত্রাণ ফেলার ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ বারবার স্থলপথে খাদ্য, শিশুর দুধ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশের দাবি জানালেও তা উপেক্ষিত হচ্ছে।

সোর্স: রয়টার্স

বিআরএসটি / জেডএইচআর

Related posts

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ, পত্রিকা অফিসে আগুন

brs@admin

গুম প্রতিরোধ বিষয়ক আইন প্রণয়ন করা হবে : আইন উপদেষ্টা

brs@admin

বিএনপির মনোনয়ন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : রিজভী

News Desk

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

brs@admin

বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার

News Desk

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk
Translate »