26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

মেহজাবীনের আসল নাম জানেন কি?

প্রায় পনেরো বছর ধরে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও সিনেমায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন এবং দর্শকপ্রিয়তা পাচ্ছেন।

কিন্তু জানেন কি, জনপ্রিয় এই অভিনেত্রীর নাম স্পষ্টত ‘মেহজাবীন’ নয়! এছাড়াও পরিবারেও তাকে ‘মেহজাবীন’ বলে  ডাকা হয় না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, যাকে সবাই ‘মেহজাবীন’ বলে ডাকেন, আসলে তার নামের সঠিক উচ্চারণ ‘মেহজাবী’-যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হয় না।

এরপর মেহজাবীন চৌধুরী বলেন, ‘শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।’

তবে তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে মেহজাবীন বলে ডাকেন না।

বরং তারা তাকে ‘জেনিফার’ নামেই ডাকেন। এছাড়া বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম ‘জেনি’, আর ভক্তরা ভালোবেসে তাকে ‘মেহু’ নামে ডাকেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না: স্টারমার

News Desk

পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয় : ড. মঈন খান

brs@admin

তজুমদ্দিনে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

News Desk

পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার পরিকল্পনা নেই: ইরান

News Desk

সৈকতে চেয়ার থেকে পড়ে গেলেন জো বাইডেন!

brs@admin

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

News Desk
Translate »