26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআর টিভি। মৃত্যুকালে সাবেক এই জেনারেলের বয়স হয়েছিল ৭৪ বছর। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হন মিন্ট সোয়ে।

উল্লেখ্য, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় মিন্ট সোয়ে সরাসরি যুক্ত থাকার কারণে মিন অং হ্লাইং-এর সাথে তার ওপরও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রদান করেছিল। সেই নিষেধাজ্ঞার নোটিশে বলা হয়েছিল, তিনি মায়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিদের একজন ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

বায়নাপত্রের শর্ত ভেঙে জমি দখলের অভিযোগ

News Desk

৭৪ এর দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

brs@admin

ঐকমত্য কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার

News Desk

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ নিহত ২

News Desk

ফিফার বাড়তি অর্থ পেতে পারে বাংলাদেশ

News Desk

লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

News Desk
Translate »