35.2 C
Bangladesh
সোমবার, জুন ১, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

রাজধানীতে আ.লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল (৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন, আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলার পীড়গঞ্জ থানা যুবলীগের সদস্য মো. গিয়াস উদ্দিন (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ (৭০), শাহবাগ থানা আওয়ামী লীগের ২০ নং ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মো. ইব্রাহীম (৬২), বনানী থানা ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর এর সদস্য মো. বাদশা খান (২৯), ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম ওরফে তারেক (২৭), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি ও বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য সাব্বির মজুমদার (৪৩), ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাঠালিয়া থানার রামপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেন ফরাজী (৫৩)।

ভোলার চরফ্যাশন উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ (৫১), ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি আনিসুর রহমান হিটলু (৪৮), উত্তর খান থানা আওয়ামী লীগের কার্যপরিষদের সদস্য ও ঢাকা উত্তর আওয়ামীলীগ কাচকুড়া ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম (৫০), ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (৩৩), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রাক্তন সদস্য মইনুল হোসেন সুমন (৪৮), উত্তরখান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক (৪৫), বংশাল থানার কায়েতটুলী শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রকি ওরফে রায়হান ওরফে রুকু (৩৩), ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার।

ঢাকা দক্ষিণ মহানগরীর আওয়ামী মৎসজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শিকদার (৪৭), ছাত্রলীগের উত্তরা পুর্ব থানা ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন, ঢাকা জেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সান মোহাম্মদ (৪২), শ্যামপুর থানা ৫৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সায়মন রহমান (৪২) ও খিলগাঁও থানা ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আল মামুন সরকার (৪৪)।

তালেবুর রহমান বলেন, গ্রেফতারদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

আর্জেন্টিনার কাছে হারের পর দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল

brs@admin

ভারতের মুসলমানদের কেন বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হয়?

brs@admin

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

News Desk

সাইকেল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ

brs@admin

শাকিবের সিনেমায় তৌকীর খলনায়ক

News Desk

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

News Desk
Translate »