20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ৭টার কিছু আগে ওই বাংলাদেশিরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশিদের। এর আগে দেশটিতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একটি দলকে যুক্তরাষ্ট্র সরকার ফেরত পাঠাচ্ছে বলে জানা যায়। শনিবার তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে বলে গতকাল এক বাংলাদেশি কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

News Desk

জনশক্তি রপ্তানি দালালমুক্ত করতে হবে : প্রধান উপদেষ্টা

News Desk

সারাদেশে গ্রেফতার আরও ১৭৫৫

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে মোদির যেসব বিষয়ে আলোচনা হয়েছে

brs@admin

রাজধানীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

News Desk

চীন সফরে জয়শঙ্কর, উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

News Desk
Translate »