শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

গ্রাফিতি আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো স্মরণ করিয়ে দেবে : আসিফ মাহমুদ

গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার ১৬ বছরের আওয়ামী স্বৈরশাসনের নিপীড়ন, জনগণের টানা প্রতিরোধ এবং শেখ হাসিনার পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে ঢাকার মেট্রো রেলের পিলারে আঁকা গ্রাফিতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিজয় সরণিতে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, জুলাই আর্ট ওয়ার্কের মূল উদ্দেশ্য ছিল মানুষের শোষণ ও নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। মানুষ বলে দেয়ালেরও কান আছে কিন্তু, চব্বিশের জুলাইয়ে দেয়ালগুলোও প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল।

তিনি বলেন, এই গ্রাফিতিগুলো আমাদেরকে আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো এবং জনগণের সাহসী প্রতিরোধের ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেবে। ভবিষ্যতে এ দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে এসব গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করছে তারাও পালাবে: মেয়র শাহাদাত

News Desk

অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই : সিইসি

News Desk

লালমোহনে গাঁজাসহ চরফ্যাশনের যুবক আটক

News Desk

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞায় বেলজিয়ামের রানির শিক্ষাজীবন অনিশ্চিত

brs@admin

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

News Desk
Translate »