27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বাগানবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবান সদর উপজেলার ৮নং ওয়ার্ডের হাফেজঘোনা এলাকার একটি বাগানবাড়ি থেকে হৃদয় দে (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় দে বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল দে’র ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বুধবার রাতে নেশার টাকার জন্য বাবার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। টাকা না পেয়ে অভিমানে তিনি পাড়া-প্রতিবেশীর কাছে ক্ষমা চান এবং রাত ২টার দিকে নির্জন একটি বাগানবাড়িতে গিয়ে প্যান্টের বেল্ট দিয়ে সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠায়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম জানান, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় জামাতের নিন্দা, জড়িতদের শাস্তি দাবি 

News Desk

ভারত-পাকিস্তান ৮৭ ঘণ্টার যুদ্ধ : কার কত আর্থিক ক্ষতি হলো

brs@admin

পরিচালক পদে নির্বাচানের ঘোষণা দিলেন দেশের তামিম ইকবাল

News Desk

বরিশালে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

News Desk

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ

News Desk

দুই কি.মি রাস্তায় তিন যুগের ভোগান্তি

News Desk
Translate »