20.3 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণ’

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। বৃহস্পতিবার (৩১ জুলাই) পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে ছিল জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী।
এতে বক্তারা বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সংকটে দেশের জন্য যারা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলেন, সেই যোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিআরএসটি/এসএস

Related posts

সাবেক সিইসিসহ আ. লীগের ৮ জনকে গ্রেপ্তারের কথা জানালো ডিএমপি

brs@admin

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News Desk

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

brs@admin

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল

brs@admin

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না : ফারুক ই আজম

News Desk

হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে ব্যর্থ সরকার : আখতার

News Desk
Translate »