15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

ধামইরহাট সীমান্তে ১০ জনকে পুশ ইন

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জন নারী-পুরুষকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং ৮ জন নারী। বিষয়টি নিশ্চিত করেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটক ব্যক্তিরা হলেন, আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)।

বিজিবি জানায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক জায়গা থেকে বাংলাদেশি ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

News Desk

তুরস্কে একদিকে ভারি তুষারপাত, অন্যদিকে ভয়াবহ দাবানল

brs@admin

বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, সেপ্টেম্বরে শুরু কার্যক্রম

News Desk

টিআইবির গবেষণা প্রতিবেদনে বিস্তর অভিযোগ

News Desk

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

News Desk

সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

brs@admin
Translate »