21.4 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

২ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ

পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার পৃথক দুই সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তেঁতুলিয়া ভজনপুর থেকে ৭ জন ও সদরের ঘাগড়া এলাকা থেকে ১০ জনকে আটক করে বিজিবি।

আটককৃতরা হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, সিলেট, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে। আটকৃতদের পরিচয় নিশ্চিত করাসহ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসছিলেন। সম্প্রতি তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে গতকাল বুধবার (৩০ জুলাই) দিবাগত গভীর রাতে পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। এরপর স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

বিআরএসটি/ এসএস

Related posts

সারাদেশে আরও ১৬০২ জন গ্রেফতার

News Desk

মেয়েদের চুল খোলা যে নাচে ট্রাম্পকে স্বাগত জানালো আমিরাত

brs@admin

জাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

News Desk

সাতক্ষীরায় ভেজাল সারসহ সরঞ্জাম জব্দ ও দুইজনকে জরিমানা

News Desk

চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না : শফিকুল আলম

brs@admin

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা

brs@admin
Translate »