শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : নাহিদ ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসাথে জনগণকে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদী পৌরসভা মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নরসিংদী শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন। তাদের নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের নাগরিক পার্টির কেউ নয়; কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে তারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এসব ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন।

বিআরএসটি/এসএস

Related posts

আমাদের লক্ষ্য যতটা সম্ভব অর্থ ফেরত আনা: গভর্নর

brs@admin

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল

News Desk

মেট্রোরেলের নিচে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ২

brs@admin

শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

News Desk

প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনসিপি

News Desk

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, শিশু নিহত

News Desk
Translate »