BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহামম্দ ইউনূস।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে। বিকেল ৪টা ৫০ মিনিটে অ্যাডমিনের পক্ষ থেকে পোস্ট করা ওই স্ট্যাটাসে বলা হয়, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে জামায়াত আমিরের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি জামায়াতের আমিরের আশু রোগমুক্তি কামনা করেছেন। এজন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন জামায়াত আমির।

তিনি বলেন, মহান আল্লাহ প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন

বিআরএসটি/এসএস

Related posts

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রকল্পে জমি অধিগ্রহণের চেক বিতরণ

News Desk

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান

News Desk

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে আছে চীন

brs@admin

বাংলাদেশ বিমানের চাকা চুরি: দুই কর্মকর্তা বরখাস্ত

News Desk

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে মেয়েদের প্রথম পদক

News Desk

নতুন বিতর্কে জড়ালেন সাকিব, জাতীয় দলে ফেরার সম্ভাবনা শেষ?

News Desk
Translate »