শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, জব্দ সাড়ে ৫ কোটি টাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আদায়ের ঘটনায় মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি, যেখানে মোট ৫ কোটি ৫০ লাখ টাকার বেশি অর্থ পাওয়া গেছে।

সিআইডির তদন্তে উঠে আসে, মোতাল্লেস হোসেন নিজেকে বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ এবং লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফোন কলে খালেদা জিয়ার মতো কণ্ঠস্বর নকল করে কথা বলে প্রতারণামূলকভাবে আস্থা অর্জন করতেন এবং আর্থিক সুবিধা আদায় করতেন।

সিআইডি জানায়, এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিআরএসটি/এসএস

Related posts

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল

brs@admin

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

News Desk

৩ টির বেশি আসনে প্রার্থী হওয়া যাবে না : ইসি

News Desk

ভারতে পাচার হওয়া বাংলাদেশি তরুণী উদ্ধার, ৩ পাচারকারী গ্রেফতার

News Desk

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

News Desk

চাকসু : মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ

News Desk
Translate »