BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদ

খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন

একাত্তরের এর মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বুধবার (৩০ জুলাই) এ আদেশ দেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর আওয়ামী লীগ বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ফাঁসির দড়িতে ঝুলিয়ে সর্বোচ্চ সাজা কার্যকরের আদেশ দেওয়া হয়।
একাত্তরে মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বলে রায়ে বলা হয়। তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মোবারক হোসেন আপিল করেন। তিনি ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের অভিযোগ অস্বীকার সৌদি শিপিং কম্পানির

News Desk

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপির বিদ্রোহীসহ ২৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

News Desk

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

‘স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল’ : আসিফ মাহমুদ

brs@admin

নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

News Desk