33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

একটি গোষ্ঠী মিথ্যা প্রচারে লিপ্ত : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামের ইতিহাসে অপপ্রচার নতুন নয়। এখনো একটি গোষ্ঠী মিথ্যা প্রচারে লিপ্ত। আমরা সেই অপপ্রচারের জবাব দেব গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে। যারা অপপ্রচার চালাচ্ছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

রাজধানীর মগবাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীলদের নিয়ে দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্পিংয়ের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ছাত্রশিবিরকে ছাত্রসমাজ ভালোবাসে, এই ভালোবাসার যথাযথ মূল্য দিতে হবে। এজন্য দায়িত্বশীলদের একাডেমিক পড়াশোনায় মনোযোগী, সাহসী ও পরিশ্রমী হতে হবে। তবেই ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব। গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে ছাত্রশিবির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষাজীবন, মানসিক বিকাশ এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে। তবুও ইসলামী আদর্শকে ধারণ করে দায়িত্বশীলদের এগিয়ে যেতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

আগামীকাল বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন

brs@admin

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প

brs@admin

যদি কিন্তু ছাড়াই আ. লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

brs@admin

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতার সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

News Desk

সারাদেশে অভিযানে আরও ১৯২৯ জন গ্রেফতার

News Desk
Translate »