27.8 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

জুলাইয়ে বর্বরতা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে : তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে লাশের সঙ্গে যে বর্বরতা ও নির্মমতা চালানো হয়েছে তা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে।

আজ (৩০ জুলাই) ঢাকার আশুলিয়ায় বিএনপির ‘নারকীয় জুলাই’ প্রতিবাদ সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো হয়েছিল, সবচেয়ে বেশি মারা গেছেন শ্রমিক। বিশেষ করে সাভার আশুলিয়া শ্রমিকদের ওপর গণহত্যা চালানো হয়েছিল। হত্যা করে লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, এমন নির্মমতা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে।

তারেক রহমান বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্টদের পলায়নের দিন সাভার আশুলিয়ায় গণহত্যা চলছিল। গত বছর জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু সরাসরি শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ জড়িত ছিল না। কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি। তাহলে প্রশ্ন আসে, পোশাক কারখানার শ্রমিক-দিনমজুর, ভ্যানচালক, রেস্তোরাঁকর্মী, রিক্সাচালক কেন সেদিন রাস্তায় নেমে এসেছিলেন। কারণ একটা সেদিন ফ্যাস্টিস্ট যদি রাষ্ট্রক্ষমতায় থাকে তাহলে কেউ তাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পাবেন না। কোনো ন্যায্য দাবি আদায় হবে না। এ কারণে শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
বিআরএসটি/এসএস

Related posts

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক

brs@admin

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক ভূমিকায় যুক্তরাষ্ট্রের প্রশংসা

News Desk

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিটিভির ৩৬ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান

brs@admin

নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল

News Desk

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি

News Desk

পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের

News Desk
Translate »