শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদ

কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

চারদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোনো শর্ত ছাড়াই উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির ক্ষেত্রে আসিয়ান চেয়ার মালয়েশিয়ার মধ্যস্থতা ও সর্বোচ্চ রাজনৈতিক স্তরে আলোচনাকে বাংলাদেশ গভীরভাবে প্রশংসা করছে। পাশাপাশি থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ।

থাইল্যান্ড এবং কম্বোডিয়া সংলাপ ও কূটনৈতিক পথে শতবর্ষের পুরোনো সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান করবে বলে আশা ব্যক্ত করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে।

একইসঙ্গে, সীমান্ত অঞ্চলের সাধারণ জনগণের জীবন ও জীবিকাকে স্থিতিশীল রাখতে দুই দেশ যথাযথ পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করে ঢাকা।

শত বছরের বেশি পুরোনো সীমান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার শুরু হয় থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত। সংঘাত চলাকালে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিহত হয়েছেন অন্তত ৩৬ জন।
বিআরএসটি/এসএস

Related posts

গুমের সাথে জড়িত প্রশাসনের বিচার দাবিতে মানববন্ধন

News Desk

হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইন উপদেষ্টা

brs@admin

পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

News Desk

যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়ন করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

News Desk

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মির

brs@admin

ইরানকে কোনো প্রস্তাব দেইনি : ট্রাম্প

brs@admin
Translate »