20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদন

জয়ার ‘ডিয়ার মা’, মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে

গত ১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’। এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

মুক্তির পর থেকে ভক্তদের দারুণ প্রশংসা পাচ্ছে ছবিটি। এরই ধারাবাহিকতায় এবার উত্তর আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে ‘ডিয়ার মা’। আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ১৬টির বেশি শহরে একযোগে মুক্তি পাবে ছবিটি। প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করে জয়া জানান, এর আগে টালিগঞ্জের কোনো ছবি উত্তর আমেরিকায় এত বেশি হলে মুক্তি পায়নি।

১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’। ছবির নাম ভূমিকায় আছেন বাংলাদেশের জয়া আহসান। মুক্তির পর থেকে দারুণ প্রশংসা পাচ্ছে ছবিটি। এরই ধারাবাহিকতায় এবার উত্তর আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

‘ডিয়ার মা’ ছবিতে জয়ার সঙ্গে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায় প্রমুখ।

এদিকে এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশের দুই ছবি ‘তাণ্ডব’ আর ‘উৎসব’ দিয়ে এখনো আলোচনায় জয়া আহসান। এরমধ্যে নতুন করে এই অভিনেত্রী খবরের শিরোনামে এলেন ভিন্ন চর্চায়।
বিআরএসটি/এসএস

Related posts

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অপসারণ করল ট্রাম্প

News Desk

রাতে মুখোমুখি হবে অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ

News Desk

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

News Desk

পিআর পদ্ধতিতে নির্বাচন ভয়ংকর

News Desk

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

brs@admin

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড

brs@admin
Translate »