17.4 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষার মাধ্যমে সাবলীলভাবে সবাই পড়তে ও লিখতে পারবে। শিশুদের প্রাথমিক শিক্ষা যাতে নিশ্চিত হয়, সেই লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার। এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

সোমবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এই লক্ষ্য অর্জন করতে পারলে তা বিশাল মাইলফলক হবে। এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ সময় বিদ্যালয়ের পাঠ-পরিবেশ সুন্দর রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীকে আহ্বান জানান তিনি।

এর আগে, ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই ভবনগুলো উদ্বোধন করেন উপদেষ্টা।
বিআরএসটি/এসএস

Related posts

কানাডায় কপিল শর্মার ‘ক্যাপ্‌স ক্যাফেতে’ গুলিবর্ষণ

News Desk

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ভিয়েতনাম, অন্য বাজার খোঁজার তোড়জোড়

brs@admin

হামজার ‘অভিষেক’ ম্যাচের টিকিট দিয়ে ব্যবসা করতে চাইছে বাফুফে

brs@admin

প্রবল বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, মৃত্যু বেড়ে ৪৫

brs@admin

জকসু নির্বাচন : ১৩ কেন্দ্রে ভিপি পদে এগিয়ে রাকিব

News Desk

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা বাবুলের স্মরণে দোয়া

News Desk
Translate »