শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

ড. ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আব্দুল্লাহ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত এবং হতাহতদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে স্বজনপ্রীতির বড় উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির পথসভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, আমাদের বাংলাদেশের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে চিনেন উনাকে? উনি ড. ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে। ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা।

তিনি বলেন, সবসময় বলে এসছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেছেন উনার কোনো কার্যক্রম? উনি যে বেতনটা নেয় এটা হারাম হবে। হাসনাত বলেন, উনি যে গাড়িটা চড়েন সরকারি টাকায়, এটা জনগণের সঙ্গে বেঈমানি।

স্বাস্থ্য উপদেষ্টা কিছু বোঝেন না দাবি করে হাসনাত বলেন, উনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝেন না, উনি চিকিৎসা বোঝেন না। উনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল। আর উনি ড. মুহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। এটাই উনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব?

এনসিপির এই নেতা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নিজে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যায়।

স্বাথ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে হাসনাত বলেন, আমরা কিছু বললে বিড়াল বেজার হয়। উনাকে নিয়ে একবার কথা বলেছিলাম, তারপর থেকে উনি আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন না।
বিআরএসটি/এসএস

Related posts

৬ বিলিয়ন পাউন্ডের ভারত-যুক্তরাজ্য বাণিজ্যচুক্তি স্বাক্ষর

News Desk

দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও জেট বিধ্বস্ত

News Desk

বিজয় দিবসে সড়কে প্রাণ ঝরলো ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার

News Desk

নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে চক্রান্ত শুরু হয়েছে: দুলু

News Desk

নির্বাচনের পরিস্কার রোডম্যাপ চাইলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

brs@admin

আমরা দল নিয়ন্ত্রণ করেছি, দেশও নিয়ন্ত্রণ করতে পারবো: জামায়াত আমির

News Desk
Translate »