29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদসারাদেশ

গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য ককটেলসহ গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে গুলিস্তান এলাকায় পল্টন মডেল থানার একটি টিম ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে।

এ সময় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী এবং আরিফুরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৫/৬ ধারায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

লালমোহনে ইয়াবাসহ আটক ২

News Desk

হত্যা মামলায় কারাগারে আইভী

brs@admin

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক ভূমিকায় যুক্তরাষ্ট্রের প্রশংসা

News Desk

ভারত সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

News Desk

আজ আপিল শুনানির শেষ দিন, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত দেবে ইসি

News Desk

‘আমি অবশ্যই আল্লাহকে ডাকব, পাশাপাশি অভিনয়ও করব’: অমিত হাসান

News Desk
Translate »