33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদ

আনিসুল-ইনু নতুন মামলায় গ্রেপ্তার

রাজধানীর বনানী থানাধীন এলাকায় মো. শাহজাহান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত আসামিদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, গত ১৯ জুলাই বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভার এলাকায় আন্দোলনে অংশ নেন ২২ বছরের তরুণ মো. শাহজাহান। ওইদিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের মা সাজেদা ১৮ ডিসেম্বর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিআরএসটি/এসএস

Related posts

ভোলায় কথিত জ্বিনের বাদশা আটক

News Desk

বাগদান সারলেন অর্জুন টেন্ডুলকার

News Desk

ফেসবুক, টুইটার বন্ধ করল নেপাল

News Desk

হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাই নাই: আখতার

News Desk

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, নিহত ২২

News Desk

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

brs@admin
Translate »