27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন,নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির মহাসচিব অ্যাডভোকেট রেদোয়ান আহমেদ উপস্থিত রয়েছেন।

এ ছাড়াও বৈঠেকে খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স ও গণফোরামের সেক্রেটারি ডা.মিজানুর রহমান উপস্থিত রয়েছেন।

বিআরএসটি/এসএস

Related posts

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব

News Desk

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

News Desk

দেশের নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত

News Desk

‘শাপলা’ প্রতীক না দেয়ার কারণ ব্যাখ্যা করা হবে না: সিইসি

News Desk

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রত্যাহার

News Desk

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় আগামীকাল

brs@admin
Translate »