শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

মাইলস্টোন ট্র্যাজেডি: প্যানিক অ্যাটাক-এ হাসপাতালে পরীমণি

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা জাতি। বহু হতাহতের ঘটনা ঘটেছে।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিক।

মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। শোকে বিহ্বল হয়ে পড়েছেন তারকারাও। অনেকেই কোমলমতি এই শিশুদের এমন মৃত্যুতে ট্রমাটাইজড হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন।

তাদেরই একজন চিত্রনায়িকা পরীমণি। সোমবার উত্তরায় বিমান দুর্ঘটনার পরে প্যানিক অ্যাটাকসের শিকার তিনি। রাতেই তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে হাসপাতাল থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসেই বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। যেখানে তিনি জানান, আগে থেকেই আগুনের প্রতি এক ধরণের ভয় রয়েছে তার। কিন্তু উত্তরার ঘটনা এতটাই প্রভাবিত করেছে, শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হয়েছে।

পরীমণি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার আগুনের একটা ট্রমা আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারি নাই।’

পরী আরও লেখেন, ‘গতকালের (সোমবার) দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……!’

পরীমণির অসুস্থতার খবরে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তার ভক্তরাও। অভিনেত্রী বর্তমানে দুই সন্তানের মা। তাই ভক্ত-সহকর্মীরাও তার সুস্থতা কামনা করেছেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

দুর্নীতি সব শেষ করে দিচ্ছে, এটা থেকে বের হতেই হবে : ড. ইউনূস

brs@admin

সচিবালয় ও যমুনার আশপাশে অনির্দিষ্টকাল সভা-সমাবেশ নিষিদ্ধ

brs@admin

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত

News Desk

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

News Desk

প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর

News Desk

ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই নারী শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত

brs@admin
Translate »