26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিক্ষা

শিক্ষার্থীদের তোপের মুখে আইন ও শিক্ষা উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

এ সময় শিক্ষার্থীরা তাদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে আইন উপদেষ্টা সেখানে এলে এমন ঘটনা ঘটে।

এদিকে, নিহতদের নাম-পরিচয় প্রকাশসহ ছয় দফা দাবিতে উত্তরার দিয়া বাড়ি গোল চত্বর এলাকায় সকাল থেকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা, এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত

News Desk

দেশে ফিরেছেন ৪২হাজার ৯৫০ জন হাজি

brs@admin

খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

News Desk

সোনাডাঙ্গায় ছুরিকাঘাতে ঠিকাদার নিহত

News Desk

মোহাম্মদপুরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে যুবক নিহত

News Desk

চট্টগ্রাম বন্দরে যুক্ত হলে সেভেন সিস্টার্সও লাভবান হবে: প্রধান উপদেষ্টা

brs@admin
Translate »