26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যু

শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন। আজ রোববার (২০ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

রোববার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। পরে বাদ আসর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

হামিদুজ্জামান খান ১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের সহশ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে বাংলাদেশ কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ১৯৭০ সালে নিজের বিভাগে বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। ২০১২ সাল পর্যন্ত সেখানে শিক্ষকতা করেন। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন হামিদুজ্জামান খান।

আশুগঞ্জে সার কারখানায় ‘জাগ্রত বাংলা’, সিলেট ক্যান্টনমেন্টে ‘হামলা’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংশপ্তক’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘শান্তির পায়রা’, ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’, বাংলাদেশ ব্যাংক ভবন প্রাঙ্গণে ‘ইউনিটি’ তার উল্লেখযোগ্য ভাস্কর্য।

২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক পান হামিদুজ্জামান। এরপর ২০২২ সালে বাংলা একাডেমি ফেলো নির্বাচিত হন গুণী এই ভাষ্কর।
বিআরএসটি/এসএস

Related posts

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

brs@admin

আজ নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি

News Desk

অদৃশ্য অফিস খরচের নামে পৌর মার্কেটের দুই কোটি টাকা লোপাট!

News Desk

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে কানাডা

News Desk

দুবাইয়ের প্রথম এআই কন্যা ‘লতিফা’, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে করবে ইতিবাচক সংলাপ

News Desk

রাজধানীতে এনসিপির মশাল মিছিল

News Desk
Translate »