31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

সব ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বিএনপির আছে : ফারুক

সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বিএনপির আছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমানকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, এটা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে একটি ইঙ্গিত।
তিনি বলেন, সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। বিএনপির সে সাহস আছে। ষড়যন্ত্র ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। জনগণ বুঝে গেছে এর পেছনে কারা আছে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। কিন্তু এখনো দিন-তারিখ জানাননি। দেরির কারণ হলো গোপালগঞ্জের সাম্প্রতিক নৃশংসতা। আমরা এখনো আপনার ওপর আস্থা রাখছি, সমর্থনও দিয়েছি। আশা করি, আপনি জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এই প্রক্রিয়ায় যারা ব্যর্থতা তৈরি করছে, তাদের খুঁজে বের করতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশি পাসপোর্টে এখন ভিসা লাগবে না ৩৯ দেশে

News Desk

উপদেষ্টা মাহফুজ আছে সন্দেহে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আ’লীগের হামলা

News Desk

বিশ্বকাপ বাছাই : রিতুর ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

brs@admin

রাজধানীতে জামায়াতে ইসলামীর মহাসমাবেশের ঘোষণা

brs@admin

দুই সন্তানকে নিয়ে কাশবনে পরীমনি, সুখের মুহূর্ত ভাগ করলেন

News Desk

মহাআনন্দে ঈদ উৎসবের মতো ভোট দিতে চাই

News Desk
Translate »