33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

১৭ হাজার ৩৬৭ জন প্রবাসী ভোটার তালিকায় যুক্ত

নতুন করে ৫টি দেশে ভোটার তালিকা সংগ্রহের জন্য অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। এগুলো নিয়ে পর্যায়ক্রমে কাজ শুরু করেছে কমিশন। ৯টি দেশের ১৭ জাহার ৩৬৭ জন প্রবাসী এরই মধ্যে ভোটার তালিকায় যুক্ত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এনআইডি বলেন, জাপানে ১৫ তারিখে ভোটার তালিকা সংগ্রহ চালু হওয়ার কথা ছিল, তবে টেকনিকাল সমস্যার জন্য সময় লাগছে। পাবলিক আইপি না পাওয়ায় আটকে আছে জাপানের কাজ। তবে আমেরিকার ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ সবগুলা অঞ্চলেই এখন ভোটার তালিকা সংগ্রহের কাজ করা যাবে।

তিনি জানান, এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রাধান্য পেয়েছে। দক্ষিণ আফ্রিকা, জর্ডান, মালদ্বীপ ও ওমানে কাজ শুরু হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে আরেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

News Desk

সিনহা হত্যা মামলায় প্রদীপ কুমার ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

brs@admin

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের রায় রোববার

brs@admin

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে : শাহবাজ শরিফ

News Desk
Translate »