15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

বনানীতে সড়ক অবরোধ করেছে সিএনজি-অটোরিকশা চালকরা

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

আজ রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে চালকেরা বিআরটিএর সামনে অবস্থান নেন। তাদের অবরোধের ফলে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ যাত্রীরা।

অবরোধকারীরা বলেন, তারা সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেমেছেন। তাদের ভাষ্য, এর আগেও একাধিকবার বিআরটিএর কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দেন। যদিও অ্যাম্বুল্যান্স ও বিমানবন্দরগামী যানবাহন চলাচলের ক্ষেত্রে তারা ছাড় দিচ্ছেন। অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না বলে জানান তারা।

চালকদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে এ বিষয়ে বিআরটিএর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বনানী থানায় মোবাইলে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানী এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে রয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

News Desk

গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি : বিবৃতি

News Desk

জায়েদ খানের নতুন অধ্যায় শুরু, প্রথম সঙ্গী তানজিন তিশা

brs@admin

বিজয়-৭১ ভবন থেকে ১৪ টি হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে হাসনাতের স্ট্যাটাস

brs@admin

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

News Desk
Translate »