31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

নদীতে মিলল ইজিবাইক চালকের মরদেহ

নিখোঁজের ১১ দিন পর মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌরসভার উপশহর ঠেঙ্গামারা সংলগ্ন এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, গত ২ জুলাই রাত ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন এনায়েত শেখ। রাতে তিনি আর না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেন। পরে ৫ জুলাই তার বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার রাত ১০টার দিকে ময়নাকাটা নদীর তীরে স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে নৌকা নিয়ে নদীতে খোঁজ শুরু করেন। একপর্যায়ে নদীর মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে তারা পরিবারের সদস্যদের খবর দেন। পরিবার মরদেহ শনাক্ত করলে শিবচর থানা-পুলিশকে জানানো হয়। পরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আজহার আলী বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরের বিভিন্ন চিহ্ন দেখে পরিবার তাকে শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিআরএসটি/ এসএস

Related posts

দেশের মেরুদন্ড ভেঙে দিয়েছিল শেখ হাসিনা : হাফিজ উদ্দিন

News Desk

ভারতে পাচার হওয়া বাংলাদেশি তরুণী উদ্ধার, ৩ পাচারকারী গ্রেফতার

News Desk

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin

ভারতে যখন হামলা করব তখন পুরো দুনিয়া দেখবে’: পাকিস্তানের হুঁশিয়ারি

brs@admin

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ করছেন ট্রাম্প

News Desk

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রীসের বিস্তীর্ণ এলাকা

News Desk
Translate »