33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ইসরাইলি হামলায় লেবাননে একজন নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় একজন নিহত হয়েছে। হিজবুল্লাহর একজন কর্মীকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে শনিবার ইসরাইল জানিয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে মাসব্যাপী যুদ্ধবিরতি সত্ত্বেও এটি ছিল সর্বশেষ মারাত্মক হামলা।

এএফপি’র সংবাদদাতা মারজায়ুন জেলায় ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীদের পরিদর্শন করতে দেখেছে। সেখানে রাস্তার পাশে একটি সাদা গাড়ির আংশিকভাবে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ পড়ে ছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আল-খারদালি সড়কে একটি গাড়িতে ইসরাইলি শত্রুদের হামলায় একজন নিহত হয়েছে।’

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের ওপর ‘গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রচেষ্টায় অংশ নেওয়া একজন হিজবুল্লাহ সন্ত্রাসীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।’
বিআরএসটি/এসএস

Related posts

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের প্রাণহানি

News Desk

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই

News Desk

একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

brs@admin

৬ মাসে রেকর্ড পরিমান স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে শাহজালাল বিমানবন্দরে

brs@admin

পুলিশের কনস্টেবল পদে ৮ হাজার নিয়োগ, আবেদন শুরু আজ

brs@admin

ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু

brs@admin
Translate »