15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

দৌলতপুরে অস্ত্র-মাদকসহ একজন আটক

কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত থেকে বিদেশি অস্ত্র, ফেন্সিডিল ও গাঁজাসহ মো. আব্দুস সালাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।

আজ রোববার (১৩ জুলাই) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আব্দুস সালাম দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

দুপুর পৌনে ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ঠোটারপাড়া বিওপির আওতাধীন মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫.৭ কেজি গাঁজা এবং দুটি মোবাইল ফোনসহ আব্দুস সালামকে আটক করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

আমরা হাসিনার কাছে মাথানত করিনি: এ্যানি

News Desk

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

brs@admin

৯ সেপ্টেম্বরেই হচ্ছে ডাকসু নির্বাচন

News Desk

জাপানে মাঝ আকাশে বোয়িং ৭৩৭ এর যান্ত্রিক ত্রুটি, আতঙ্কে যাত্রীরা লিখলো শেষ লেখা

brs@admin

চরফ্যাশনে জোড়া খুন ও মরদেহ পোড়ানোর মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

News Desk

পাক সেনাবাহিনীতে যুক্ত হলো চীনের অত্যাধুনিক ‘অ্যাটাক হেলিকপ্টার’

News Desk
Translate »