28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

অভিবাসী নৌকাডুবে নিহত ৪, নিখোঁজ ২০

ক্যারিবিয়ান অঞ্চলে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চার অভিবাসী নিহত এবং কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

সান্টো ডোমিঙ্গো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ডোমিনিকান সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, নৌকাটি প্রায় ৪০ জন অভিবাসীকে নিয়ে যুক্তরাষ্ট্রের অধীনস্থ পুয়ের্তো রিকো অভিমুখে যাচ্ছিল। উপকূলের কাছাকাছি গিয়ে সেটি ডুবে যায়। এ পর্যন্ত ১৭ জন জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ১৭ জনের মধ্যে ১০ জন ডোমিনিকান এবং ৭ জন হাইতির নাগরিক। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনার শিকার অভিবাসী নৌকাটি স্থানীয়ভাবে ‘ইয়োলা’ নামে পরিচিত। সাধারণত কাঠ বা ফাইবারগ্লাস দিয়ে তৈরি নৌকাগুলো কোনো নিরাপত্তা বিধি মেনে চলে না।

ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোতে একবার যেতে অভিবাসীদের সর্বোচ্চ ৭ হাজার ডলার খরচ করতে হয়।

এ কারণে গত এক দশকে ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোয় অবৈধভাবে অভিবাসন বেড়েই চলেছে।
বিআরএসটি/এসএস

Related posts

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

News Desk

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

News Desk

রোহিঙ্গাদের পুনর্বাসনে সহায়তা করবে চীন

brs@admin

‘এক টাকা ঘুষ খেলেও ফাঁসি দেয়া হবে’ : ধর্ম উপদেষ্টা

News Desk

পাকিস্তানে ৪৮ চীনা নাগরিকসহ ১৪৯ জন গ্রেপ্তার, আছে বাংলাদেশিও

News Desk

রোববার থেকে সময় বাড়বে মেট্রোরেলের

News Desk
Translate »