26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

লালমনিরহাট সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ

লালমনিরহাট জেলার সীমান্তে কিছুদিন বিরতির পর আবারও পুশইন করেছে ভারতীয় বিএসএফ। আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে তারা।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে উপজেলার দুর্গাপুর বিওপির ৯২৫ নং সীমান্ত মেইন পিলার এলাকা দিয়ে ভারতের ৭৫ বিএসএফ’র সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে।

পরে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বানিয়াটারী নামক স্থান হতে বিজিবির সদস্যরা ১০ জনকে আটক করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও চারজন শিশু রয়েছেন।

আটককৃতরা প্রায় ১৫ বছর ধরে ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফ’র হাতে হস্তান্তর করে। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, পুশইনকৃতরা নিজেদের বাংলাদেশী দাবি করেছেন। তাদের পরিচয় নিশ্চিত করার জন্য যাচাই-বাছাই চলছে। তথ্য- প্রমাণের ভিত্তিতে সত্যতা পেলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পুশইনের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বিআরএসটি/এসএস

Related posts

শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

News Desk

ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা

News Desk

নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

News Desk

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে স্পষ্ট হবে সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে : প্রেস সচিব

brs@admin

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করলো বিএনপি

News Desk

ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে নির্বাচনের পরামর্শ জামায়াত আমিরের

brs@admin
Translate »