25.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর

রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষে ভাঙচুর চালিয়েছে গণঅভ্যুত্থানে আহত কয়েকজন ব্যক্তি। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় প্রথমে বারডেম হাসপাতালের পাশে অবস্থিত কার্যালয়টিতে তালা লাগিয়ে দেয়া হয়।

এ সময় ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে উত্তেজিত হয়ে উপস্থিত প্রায় ২০ থেকে ২৫ জন ‘জুলাই যোদ্ধা’ অফিসে ভাঙচুর করেন।

আহত কয়েকজন বলেন, পুরোপুরি সুস্থ ব্যক্তিরা ফাউন্ডেশন থেকে টাকা পেয়েছে। কিন্তু প্রকৃত আহতদের এক লাখ টাকাও দেয়া হয়নি।

পরে অফিস কক্ষে গিয়ে দেখা যায়, অনেকগুলো চেয়ার এলোমেলোভাবে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। এছাড়া, তিনটি দরজার গ্লাস ও পানির ফিল্টারও ভাঙা অবস্থায় দেখা যায়।
বিআরএসটি/এসএস

Related posts

আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই : খলিলুর রহমান

brs@admin

টঙ্গীতে আগুনের ঘটনায় দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

News Desk

অবশেষে মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা

brs@admin

ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দিলো ইরান

News Desk

ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

News Desk

শেখ হাসিনার পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গোপন সভার ভিডিও ফাঁস

brs@admin
Translate »