শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই চীন সফর করবে।

বুধবার (৯ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী।

এই সফরের আগে, গতকাল মঙ্গলবার (৮ জুলাই) রাতে ঢাকার চীনা দূতাবাস জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংবর্ধনায় অংশগ্রহণ করেন নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন, সংগঠনের শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম, ওমর হাসিব শফিউল্লাহ ও নওশাদ আলী ফরহাদ প্রমুখ।
বিআরএসটি/এসএস

Related posts

টাঙ্গাইলে জেলা মৎস্যজীবী লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ

News Desk

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে

brs@admin

‘সেফ এক্সিট’ প্রসঙ্গে ফেসবুকে আসিফ মাহমুদের পোস্ট

News Desk

১৫০ উপজেলার প্রাথমিক স্কুলে খাবার পাবে শিক্ষার্থীরা

brs@admin

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

News Desk
Translate »