27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

আলিয়ার সই জাল করে টাকা তোলার অভিযোগ, ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের সই জাল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তার সাবেক ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

আলিয়ার ব্যক্তিগত সহকারী ছিলেন বেদিকা প্রকাশ শেঠি। টাইমস অব ইন্ডিয়ার খবর, মোট ৭৬.৯ লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে আলিয়ার প্রাক্তন ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে। বেদিকা প্রকাশ শেঠি শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তুলেছেন বলে অভিযোগ রয়েছে।

অভিনেত্রীর মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে বেদিকাকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের জুহু থানার পুলিশ। চলতি বছরের শুরুতে দেবিকার নামে অভিযোগ দায়ের করেছিলেন সোনি রাজদান।

একটা সময় নায়িকার যাবতীয় কাজকর্ম সামলাতেন বেদিকা। তবে সকলের অজান্তে আলিয়ার প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ রুপির বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট— দুই বছর ধরে বেদিকা জালিয়াতি চালান। প্রশাসন সূত্রের খবর, অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সচিবালয়, যমুনার পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

brs@admin

সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ

News Desk

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ; ভুটানকে হারিয়ে মিশন শুরু বাংলাদেশের

News Desk

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গোলাম রসুল ও শহিদুর রহমান

News Desk

শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

News Desk

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

News Desk
Translate »